1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি

জগন্নাথপুরে চুরি-মারামারিসহ ওয়ারেন্টের ৪ আসামী গ্রেফতার

  • Update Time : রবিবার, ৬ ডিসেম্বর, ২০২০
  • ৫৪২ Time View
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে চুরি ও মারামারি মামলাসহ ওয়ারেন্টের চার আসামীকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার (৬ ডিসেম্বর)  তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার আশারকান্দি ইউনিয়নের পাটকুড়া গ্রামের ইস্কান্দর আলীর ছেলে সিজিল মিয়া, উপজেলার ইসলামপুর গ্রামের মৃত লুলু মিয়ার ছেলে চান্দু মিয়া, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বাউধরন  গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে নাছির মিয়া ও পাইলগাঁও ইউনিয়নের কাতিয়া গ্রামের মৃত সাদত উল্লাহর ছেলে মামুর মিয়া।
পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে থানা পুলিশের পৃথক অভিযানে চুরির মামলার আসামী সিজিল মিয়া ও মারামারি মামলার আসামী চান্দু মিয়াকে আটক করা হয়েছে। এছাড়া আদালত কর্তৃক ওয়ারেন্টের অপর দুই আসামীকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করা হয়।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গ্রেফতারকৃতদের কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com