স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর উপজেলা উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীর আলম জামালের পিতা বিশিষ্ট সমাজসেবক, যুক্তরাজ্য প্রবাসী আমির আলী (৭৫) ইন্তেকাল করেছেন।( ইন্নালিল্লাহি..রাজিউন)।
তিনি শনিবার (২৫ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় লন্ডনের একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ২ মেয়েসহ অংসখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, স্থানীয় সংসদ সদস্য ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মোশাহিদ,সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম, মুক্তাদীর আহমদ, জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র মিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন লালন, কেউনবাড়ি বাজার পরিচালনা কমিটির সেক্রেটারি আওয়ামী লীগ নেতা এমেল মিয়া, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুজিবুর রহমান, বর্তমান সভাপতি সাফরোজ ইসলাম , সাধারণ সম্পাদক শাহ রুহেল ।
Leave a Reply