1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে জেল হত্যা দিবসে এমএ মান্নান- মান অভিমান ভুলে ঐক্যবদ্ধ হয়ে নৌকার পক্ষে কাজ করার আহবান

  • Update Time : শনিবার, ৩ নভেম্বর, ২০১৮
  • ২১৭ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য  অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান এমপি বলেছেন, বাংলাদেশ থেকে
নেতৃত্ব শুণ্য করতে জাতির পিতা বঙ্গঁবন্ধ শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতাকে হত্যা করা হয়েছিল।  ষড়যন্ত্রকারীরা এখনও ষড়যন্ত্র করছে দেশের বিরুদ্ধে, বর্তমান সরকারের উন্নয়নের বিরুদ্ধে। এসব ষড়যন্ত্রকারীদের থেকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, সরকারের উন্নয়নকে আরো গতিশীল করার লক্ষে সকল মান-অভিমান, রাগ অনুরাগ ভুলে আগামী নির্বাচনে নৌকা প্রতিকের বিজয় সুনিশ্চিত করার লক্ষে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন।
আজ শনিবার দুপুর ১ টার দিকে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জেল হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনহার মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু মিয়ার পরিচালনায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, আব্দুল মালিক, আব্দুল কাইয়ুম মশাহিদ, যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি ডাঃ আব্দুল আহাদ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী সুন্দর আলী, আশারকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু ইসরাইল, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ , ছাত্রলীগসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা আওয়ামী লীগের একাংশের উদ্যোগে জাতীয় জেল হত্যা দিবস উপলক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক সাবেক আজিজুস সামাদ আজাদ ডনের নেতৃত্বে শোকর‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় সিএ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com