1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামীসহ গ্রেফতার-৬

  • Update Time : সোমবার, ১২ নভেম্বর, ২০১৮
  • ২৬৪ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ডাকাতি মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশিক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার আশারকান্দি ইউনিয়নের উত্তর কালনীচর গ্রামের আলকাছ মিয়ার ছেলে। এ ছাড়া পুলিশ ওয়ারেন্টভুক্ত আসামি উপজেলার বালিকান্দি গ্রামের লাল মিয়া, রবিন মিয়া, সামছুল জামাল, এহসানুল হক ও মোহাজিদপুর গ্রামের তাজউদ্দিনকে গ্রেফতার করেছে।

আজ সোমবার তাদেরকে আদালতের মাধ্যমে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

থানা পুলিশ জানায়, রবিবার রাতে জগন্নাথপুর থানার এএসআই শাহজামালের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আদালত কর্তৃক ডাকাতির মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আশিক মিয়াকে দক্ষিণ সুনামগঞ্জের জাউয়াবাজার এলাকা থেকে গ্রেফতার করে।
অপর দিকে পুলিশের পৃথক অভিযানে ওয়ারেন্টভূক্ত আরো পাঁচ আসামিকে গ্রেফতার করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com