1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন

জগন্নাথপুরে রাজনৈতিক তিন দলের নেতাদের সঙ্গে সভা

  • Update Time : বুধবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩০৬ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বাংলাদেশের রাজনৈতিক দিগন্তের শক্তিশালীকরণ বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে উপজেলা সম্মেলন কক্ষে হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এ সভায় সভাপতিত্বে করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম।
প্রকল্পের সুনামগঞ্জ জেলা সমন্ধয়ক মাহবুবুর রহমানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা বিএনপি সভাপতি আবু হোরায়রা ছাদ মাষ্টার,উপজেলা জাতীয় পার্টির সভাপতি খলিলুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব,জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সফিকুল হক,প্রবাসী আব্দুন নূর,উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সিলেট বিভাগের সমন্ধয়ক আব্দুল আলীম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, জগন্নাথপুরের প্রতিটি রাজনৈতিক দলগুলোর মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক রয়েছে। রাজনৈতিক মতবিরোধ, প্রতিদ্বন্ধিতা এ উপজেলায় রয়েছে। কিন্তুু কোন প্রতিহিংসার রাজনীতি নেই। এরকম রাজনীতি অনুসরন করা গেলে বদলে যাবে সারাদেশের রাজনৈতিক দৃশ্যেপট।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com