1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
শিরোনাম:
বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া 

জগন্নাথপুরে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন

  • Update Time : বৃহস্পতিবার, ৪ অক্টোবর, ২০১৮
  • ২৬৮ Time View

স্টাফ রিপোর্টার::
সারাদেশের ন্যায় সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তিনদিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে একযোগে এ মেলার উদ্বোধন করেন।
পরে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে ও প্রাথমিক শিক্ষা জয়নাল আবেদীনের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রবীন রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামসু উদ্দিন, ওসি (তদন্ত) নব কুমার দাস, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, জগন্নাথপুর সোনালী ব্যাংকের ম্যানেজার এসএম শহিদুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম । এরপূর্বে এক বর্ণাড্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে তিনদিন ব্যাপি উন্নয়ন মেলা শুরু হয়েছে। এতে বর্তমান সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কর্মকান্ড তোলে ধরে সরকারী বিভিন্ন কার্যায়ের ৩৭টি স্টল বসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com