1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম:
সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

জগন্নাথপুরে দণ্ডিত অর্থ পরিশোধ করলেন বিচারক

  • Update Time : বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০
  • ১৬৬৫ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরশহরে মাস্ক ব্যবহার না করায় এক পথচারীকে অর্থদণ্ডের রায় দেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত। দণ্ডিত ব্যক্তির কাছে জরিমানাকৃত অর্থ না থাকায় সেই টাকা পরিশোধ করেছেন রায় প্রদানের বিচারক ইয়াসির আরাফাত।

প্রত্যক্ষদর্শীরা জানান,আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জগন্নাথপুর সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে করোনা প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার লক্ষে
শহরের পৌর পয়েন্ট এলাকায় ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালায়।
অভিযান চলাকালে মাস্ক ব্যবহার না করায় দুই ব্যক্তি কে পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। অনাদায়ে তিন দিনের কারাদণ্ড। দণ্ডিত দুইজনের মধ্যে একজন পাঁচশত টাকা পরিশোধ করেন। অপর পথচারীর নিকট জরিমানাকৃত টাকা না থাকায় সেই টাকা ভ্রাম্যমান আদালতের বিচারক পরিশোধ করেছেন।

ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাত বলেন, নির্দেশনা অমান্য করে মুখে মাস্ক ব্যবহার না করে বাহিরে চলাফেরা করায় ওই পথচারীকে অর্থদণ্ড প্রদান করা হয়। কিন্ত তাঁর নিকট টাকা না থাকায় রায়ের টাকা আমি পরিশোধ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com