1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত ইউরোপের স্বপ্ন ডুবল সাগরে, জগন্নাথপুরের ৫ তরুনের মৃত্যুতে এলাকায় শোকের মাতম ইসলামে মানবাধিকার নষ্টের কঠিনতর বিচার সুনামগঞ্জসহ দেশের ৬৪ জেলার চাঁদাবাজের তালিকা প্রস্তুত করেছে পুলিশ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু ডেপুটি স্পিকারের নামে ভুয়া ফেসবুক পেজ, সংসদ সচিবালয়ের সতর্কতা বর্তমান পোশাকে পুলিশ সদস্যরা সন্তুষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে ইরানের হামলা, ১২ মার্কিন সেনা আহত ব্যবসার বরকত নষ্ট করে যে ৭ কাজে শহীদ জিয়া মুক্তিযুদ্ধের অনবদ্য চরিত্র, তা লুকানোর কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত -১৫

  • Update Time : সোমবার, ৪ মে, ২০১৫

স্টাফ রির্পোটার:: জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের মিঠাভরাং গ্রামে ভূমি সংক্রান্ত বিরোধের জের ধরে সোমবার দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ি সংঘর্ষে মহিলাসহ ১৫ জন আহত হয়েছেন। গুরুত্বর আহত ৪জনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতলে ভর্তি করা হয়। অপরাপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, ওই গ্রামের আব্দুস সালাম ও খোরশেদ মিয়ার মধ্যে ভূমি সংক্রান্ত পূর্ব বিরোধ চলছিল বেশ কিছুদিন ধরে। সোমবার দুপুরে খোরশেদ মিয়ার লোকজন রাস্তার পিলার তুলে ফেলতে গেলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয়পক্ষের ১৫ জন আহত হন। গুরুত্বর আহত খোরশেদ মিয়া (৫৫),আনর মিয়া(৩২) চুনু মিয়া (৩০),আছরাবুল বেগম(২৮)কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত হ্যাপী বেগম (৪০), সাবিয়া বেগম (৩০), লেবু মিয়া (৩২), আব্দুস সালাম (৪৫) কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়েছি। এ ব্যাপারে থানায় কোন পক্ষ এখনও অভিযোগ দায়ের করেনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com