1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
প্রশংসায় পঞ্চমুখ সুনামগঞ্জ -৩ আসনের এমপি মোহাম্মদ কয়ছর আহমেদ ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৫

  • Update Time : বুধবার, ৩ জুন, ২০১৫

ডেক্স বিপোর্ট:: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুর গ্রামে বুধবার বিকেলে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের সংর্ঘষে ৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গুলিবিদ্ধ একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, ওই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান আছকির মিয়া ও তারই আত্মীয় যুক্তরাজ্য প্রবাসি মৃত গেদা মিয়া স্ত্রী প্রবাসি জাহানারা বেগম এর মধ্যে দীর্ঘদিন ধরে ভূমি সংক্রান্ত পর্ব বিরোধ চলছিল। ঘটনার দিন জাহানারা বেগমের লোকজন বিরোধ পূর্ব জায়গা থেকে গাছ কাটঁতে গেলে এতে প্রতিপক্ষের লোকজন বাধা প্রদান করেন। এরই জের ধরে বিকেলে উভয় পক্ষের লোকজন আগ্নেয়াস্থসহ দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে গুলিবিদ্ধসহ আহত হন ৫ জন। এর মধ্যে গুলিবিদ্ধ লুৎফুর রহমান (২৬) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত খছরু মিয়া (২০), কাশেম মিয়া (১৮), লিংকন মিয়া (১৬) কে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে এখনও কোন মামলা হয়নি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com