1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

জগন্নাথপুরে ধান সংগ্রহ কার্যক্রম, বাড়ি বাড়ি আর জমিতে গিয়ে যাছাই করলেন এসিল্যান্ড

  • Update Time : সোমবার, ৪ মে, ২০২০
  • ৭০১ Time View

বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে সরকার কর্তৃক কৃষকদের নিকট থেকে বোরো ধান সংগ্রহের তালিকা যাচাই-বাছাইয়ের কাজ শুরু হয়েছে। ধান সংগ্রহে অনিয়ম, দুর্নীতি আর স্বজনপ্রীতি প্রতিরোধে এবার স্বচ্ছতার মাধ্যম প্রকৃত ও প্রান্তিক কৃষকদের বাড়ি বাড়ি গিয়ে সঠিকতা যাচাই-বাছাই করছেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত।
আজ সোমবার তিনি স্থানীয় কৃষি বিভাগের তালিকা অনুযায়ী উপজেলার কলকলিয়া ইউনিয়ন ও জগন্নাথপুর পৌরসভা এলাকায় বিভিন্ন এলাকার বাড়ি বাড়ি ও জমিনে গিয়ে কৃষকদের এবং ইউনিয়ন ও পৌরসভার সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে সরেজমিনে যাচাই-বাছাই শুরু করেছেন।
জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী কৃষকের বাড়িতে এবং জমিতে গিয়ে সরেজমিনে যাচাই-বাছাই করে কৃষক নির্ধারণ করা হচ্ছে। ভুয়া কার্ড দিয়ে কৃষক হওয়া যাবে না। তাই আমরা যাচাই-বাছাইয়ের কাজ শুরু করেছি।
উপজেলা কৃষি কর্মকর্তা শওকত ওসমান মজুমদার বলেন, আগামী ১১ মে থেকে বোরো ধান সংগ্রহ শুরু করব আমরা। এরই মধ্যে কৃষিকার্ডের মাধ্যমে জগন্নাথপুরের ১টি পৌরসভা ও ৮ ইউনিয়নের ২ হাজার ৫শ কৃষকের নামের তালিকা প্রস্তুত করা হয়েছে। ২৬ টাকা কেজি দরে একজন প্রান্তিক কৃষকের নিকট থেকে ১ টন, মাঝারি কৃষকের নিকট থেকে ২ টন এবং বড় কৃষকের নিকট থেকে ৩ টন ধান সংগ্রহ করা হবে। আগামী ৯ মে লটারির মাধ্যমে কৃষক নির্বাচিত করা হবে। ৩১ আগস্ট পর্যন্ত ধান ক্রয় করা হবে। এবার ২ হাজার ৬শ ৮ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে।
জগন্নাথপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহফুজুল আলম মাসুম বলেন, আমরা প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। বোরো ধান সংগ্রহে কোনো ধরণের অনিয়ম-দুর্নীতি সহ্য করা হবে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com