স্টাফ রিপোর্টার::
গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জের জগন্নাথপুরে করোনায় আক্রান্ত ৬ জনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
আক্রান্তরা হলেন শহরের থানা রোড এলাকায় ২ জন, উপজেলা পরিষদ কমপ্লেক্স এলাকায় ১ জন, ডাক বাংলো এলাকায় ১ জন, হাসপাতাল এলাকায় ১জন এবং আশিঘর এলাকায় ১ জন। এরমধ্যে ৮ বছরের এক শিশু রয়েছে।
গতকাল রাতে তাৎক্ষনিকভাবে খবর পাওয়া যায়, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ১ জন আক্রান্ত হয়েছেন। তবে পরে এর সত্যতা পাওয়া যায়নি। আক্রান্তরা সবাই পৌরএলাকার।
আজ বুধবার (২৪জুন) দুপুরে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদেরকে স্বাস্থ্যবার্তা প্রদান করে আশপাশ এলাকার লোকজনকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নির্দেশনা প্রদান করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্র জানান, গতকাল মঙ্গলবার রাতে (২৩ জুন) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে। জগন্নাথপুরে মোট করোনা রোগীর সংখ্যা ৭১ জন। এরমধ্যে নতুন ১৭ জন সুস্থ হয়েছেন।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নতুন আক্রান্ত ৬ জনই পৌরসভার বাসিন্দা। আক্রান্ত সবাইকে হোম আইসোলেশনে রাখা হয়েছে।
Leave a Reply