1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে নতুন আক্রান্ত ৫ জন হোম আইসোলেশনে

  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
  • ৬০২ Time View

স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুরে নতুন আক্রান্ত ৫ জন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জুলাই) জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের একটি মেডিকেলটিম আক্রান্তদের কে প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এবং পরিবারের লোকজন কে হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনার পাশাপাশি আশপাশের লোকজনকে কে সরকারি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ প্রদান করেছেন।

আক্রান্তরা হলেন, পৌরশহরের ডাক বাংলো এলাকায় একজন, বাসুদেব বাড়ী এলাকায় দুইজন এবং বটেরতল এলাকায় দুইজন।

গতকাল বুধবার ( ১ জুলাই) রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।

এসব তথ্যের সত্যাতা নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মধু সুধন ধর জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম কে বলেন, নতুন শনাক্ত ৫ জন কে হোম আইসোলেশনে রাখা হয়েছে। তিনি জানান, জগন্নাথপুরে মোট করোনা আক্রান্ত সংখ্যা ৮৯ জন। এরমধ্যে সুস্থ হয়েছেলে ৬১ জন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com