1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

  • Update Time : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিনের সাথে মতবিনিময় করেছেন জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

আজ সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজউদ্দিন আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনুর পরিচালনায় সভায় বক্তব্য দেন প্রেসক্লাব সহ-সভাপতি আব্দুল হাই, যুগ্ম সাধারণ সম্পাদক অমিত দেব, দপ্তর সম্পাদক গোলাম সারোয়ার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, ক্রীড়া সম্পাদক হুমায়ুন কবীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর রহমান জিলু, কার্য নির্বাহী পরিষদ সদস্য গোবিন্দ দেব, জুয়েল আহমদ, সুমিত রায়,শাহ এস এম ফরিদ, রেজুওয়ান কোরেশী, বিপ্লব দেবনাথ, মাহবুবুর রহমান ও রেহান আহমদ প্রমুখ।

সভায় সাংবাদিকরা জগন্নাথপুরের জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যা সম্ভাবনার কথা তুলে ধরেন। বিশেষ করে নলজুর নদী খনন ও নদীর তীরের সৌন্দর্য বর্ধন, যোগাযোগ ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন, উপজেলা পরিষদের গেট জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা, পৌর শহরে মিনি পার্ক স্থাপন, ঐতিহ্যবাহী পাইলগাঁও জমিদার বাড়ি রক্ষণাবেক্ষণ,জগন্নাথপুর বাজার পুকুর সংস্কার এবং মরমী সাধক রাধারমণ দত্তকে উপযুক্ত মর্যাদা প্রদানসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসলাম উদ্দিন সাংবাদিকদের কথা শোনেন এবং জগন্নাথপুরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। তিনি উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে দেখার আশ্বাস দেন।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com