1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে স্টুডেন্ট’স কেয়ারের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • Update Time : মঙ্গলবার, ৩০ অক্টোবর, ২০১৮
  • ২৫১ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নানা আয়োজনের মধ্য দিয়ে স্টুডেন্ট’স কেয়ার’র

৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার পালিত হয়েছে।

দুপুর ১২টায় সংগঠনের উদ্যোগে পৌরশহরে শোভাযাত্রা বের হয়। নানা বর্নে সজ্জিত শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় পৌর পয়েন্টে গিয়ে শেষ হয়।

বিকেলে তিনটায় পৌরশহরের পৌর পয়েন্টস্থ আর্কেডিয়া লানিং হোম সেন্টারের একটি কক্ষে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভাপতি মাসুম আহমদের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মুন্নার পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শিক্ষক সাইফুল ইসলাম রিপন, রুহুল আমিন, আব্দুল হাদি, দৈনিক কালের কণ্ঠের জগন্নাথপুর উপজেলা ও জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমের বার্তা সম্পাদক প্রতিনিধি আলী আহমদ,  স্টুডেন্ট’র কেয়ারের প্রতিষ্ঠাতা সদস্য এম শামিম আহমদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন  স্টুডেন্ট’স কেয়ারের সহ সভাপতি জুয়েল আহমদ, আমীনুর রহমান হিমেল, আলী হোসেন,কামরুল হাসান, সাইফুর রহমান, শিক্ষার্থী ইমাদ উদ্দিন, তাহের আলতা মিয়া প্রমুখ। পরে সংবর্ধিত ২২ জন শিক্ষার্থীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। এছাড়াও অতিথিদের মধ্যেও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। পরে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com