1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

জগন্নাথপুরে নির্যাতনের ঘটনায় কারাগারে ৫, মূলহোতা লাপাত্তা

  • Update Time : বুধবার, ৭ অক্টোবর, ২০২০
  • ৫৩০ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় তরুণী কে অপহরণ করে তুলে নিয়ে ধর্ষনের অভিযোগ এবং পরে তরুণী কে না পেয়ে তাঁর বৃদ্ধ বাবাকে মারধরের ঘটনায় আটক চার আসামিকে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃত চারজন হলেন গোতগাঁও গ্রামের লিটন মিয়া (৩০), আকাই মিয়া (২৭), আলম মিয়া (২৮) ও দিলাক মিয়া (২৫)।

এদিকে মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে নোওয়াগাঁও গ্রামের সাঞ্জব আলীর ছেলে কাজল মিয়া (৪৫) নামের এক ব্যক্তি কে আজ গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।তবে ঘটনার মুলহোতা শামীম আহমদ কে পুলিশ এখনো গ্রেফতার করতে পারেনি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মেছলেহ উদ্দিন বলেন, ধর্ষন এবং নির্য়াতের জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মুল আসামি শামীম কে গ্রেফতারে জোর তৎপরতা চলছে।

প্রসঙ্গত,সাত বছর আগে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ওই তরুণীর বিয়ে হয়। বিয়ের দুই বছর পর দাম্পত্য বিরোধ দেখা দিলে একমাত্র ছেলেকে নিয়ে তিনি সুনামগঞ্জের জগন্নাথপুরে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকে বখাটে শামীম মিয়া ওই তরুণীকে নানাভাবে উত্ত্যক্ত করতে থাকেন। এক মাস আগে শামীম তাঁকে বাড়ি থেকে অপহরন করে তুলে নিয়ে ধর্ষণ করেন।
শামীমের হাত থেকে বাঁচতে মেয়েটি নবীগঞ্জ উপজেলার একটি বাড়িতে গৃহপরিচারিকার কাজ নিয়ে বাবার বাড়ি থেকে চলে যান। সোমবার রাত ১২টার দিকে বখাটে শামীম তাঁর লোকজনকে নিয়ে মেয়েটির বাবার বাড়িতে যান। মেয়েকে না পেয়ে বৃদ্ধ বাবাকে তার বাড়িতে তুলে নিয়ে রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। খবর পেয়ে পুলিশ রাতেই অভিযানে নেমে চারজনকে আটক করে।এদিকে ধর্ষণ এবং মারধরের ঘটনায় তরূণী বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ করে গতকাল মঙ্গলবার রাতে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com