1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার

জগন্নাথপুরে নৌশ্রমিকের মরদেহ উদ্ধার

  • Update Time : বুধবার, ২২ জুলাই, ২০২০
  • ৭৪৬ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎতায়িত হয়ে পানিতে পড়ে  নিখোঁজ হওয়ায় নৌশ্রমিক আলী হোসেনের (১৮) লাশ  আজ বুধবার ( ২২ জুলাই) সকাল ১০টার দিকে  পৌরএলাকার ভবানীপুর বৈঠাখালি সেতু এলাকার খাল থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত নৌশ্রমিক দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীপপুর গ্রামের গৌছ মিয়ার ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার  বিকেলে  দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের শরীফপুর গ্রাম থেকে জগন্নাথপুর পৌর এলাকার পশ্চিম ভবানীপুরের আব্দুল হান্নানের বাড়িতে ইট নিয়ে আসেন আছির উদ্দিন। ইট বিক্রি করে ওই দিন বিকেল সাড়ে চারটার দিকে  বাড়ি ফেরার পথে পশ্চিম ভবানীপুর বৈঠাখালি এলাকার সেতুর ওপর দিয়ে হয়ে যাওয়া বিদ্যুতের তারে নৌকার লগি লেগে তিনজন শ্রমিক নৌকা থেকে পানিতে পড়ে যায়। তাৎক্ষণিকভাবে দুই  জন শ্রমিক পাড়ে উঠতে পারলেও নৌশ্রমিক আলী হোসেন নিখোঁজ হন। খবর পেয়ে পুলিশ ও জগন্নাথপুর ফায়ার সার্ভিসের একটি দল নিখোঁজ শ্রমিক কে উদ্ধারে চেষ্টা চালায়। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে উদ্ধার কাজে অংশ নিলেও গতকাল মঙ্গলবার বিকেলে উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ সমাপ্ত ঘোষনা করা হয়।
আজ বুধবার সকালে স্থানীয় বৈঠাখালী সেতু এলাকার খালের পানিতে নিখোঁজ শ্রমিকের লাশ ভেসে উঠলে স্থানীয়রা থানা পুলিশ কে খবর দেন । পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রফিক আহমদ জানান, লাশ উদ্ধারের পর এসপি স্যারের নির্দেশনাক্রমে মৃত নৌশ্রমিকের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com