স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর পৌরএলাকায় শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে একটি গাভীর মৃত্যু হয়েছে। এঘটনায় সুভাগ্যক্রমমে বেঁচে গেছেন পরিবারের লোকজন।
আজ বুধবার বিকেলে এ ঘটনাটি ঘটেছে।
স্থানীয়রা জানান, শেরপুরের দরিদ্র গোপী বৈদ্যের বসতটিভার ওপর দিয়ে বয়ে যাওয়া পল্লী বিদ্যুতেস ঝুঁকিপূর্ন তার ছেড়ে টিনের চালে পড়ে। এতে বিদ্যুতায়িত হয়ে একটি গাভীর মৃত্যু হয়। তবে ঘরের লোকজন দ্রূত বাহিরে বের হয়ে যাওয়া ভাগ্যক্রমে বেঁচে যান তারা।
ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানিয়েছেন, ঘরের টিমের চালে বিদুতের তার ছিঢে পড়ে। এতে করে ঘটনাস্থলেই
প্রায় ৫০ হাজার টাকা মূল্যের গাভীটি মারা যায়।
এলাকার স্থানীয় বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান জানান, অপরিকল্পিতভাবে বিদু্যতের তার স্থাপন করা হয়েছে। এতে করে ঝুঁকি বেড়েছে। দ্রুত জরুরীভিত্তিতে নিরাপদ দুরত্বে বিদ্যুতের লাইন প্রতিস্থাপনের দাবী জানিয়েছেন তিনি।
এবিষয়ে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Reply