1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

  • Update Time : সোমবার, ১১ জুলাই, ২০২২
  • ৮৭০ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে পুকুরের পানিতে পড়ে ইমান হোসেন নামের আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ সোমবার উপজেলার কলকলিয়া ইউনিয়নের সিংঙ্গীরগাঁও গ্রামে এ মর্মান্তিক মৃত্যুের ঘটনা ঘটেছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, সিংঙ্গীরগাঁও গ্রামের রায়হান মিয়ার শিশুপুত্র ইমান হোসেন পরিবারের লোকজনের অগোচরে বসতবাড়ীর পাশের একটি পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পর সকাল ১০টার দিকে পুকুরের পানি থেকে শিশুর মরদেহ উদ্ধার করে স্বজনরা স্থানীয় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শ্রীজনা সরকার তমা জানান, স্বাস্হ্য কেন্দ্রে আসার পুর্বেই শিশু মারা গেছে।

জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) সুশংকর পাল জানান, পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়া লাশ দাফন অনুমতি দেয়া হয়েছে।

 

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com