1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে পুলিশী অভিযানে হলিকোনার মেলা পন্ড

  • Update Time : মঙ্গলবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৯
  • ২৪৪ Time View

স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুরের হলিকোণার মেলা পন্ড করে দিয়েছে পুলিশ। রোববার সন্ধ্যার দিকে জগন্নাথপুর থানার বিপুল সংখ্যক পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠান, জুয়ার আসর বসানোর অভিযোগে ওই মেলা পন্ড করে দেয় পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের খাগাউড়া বাজারের নিকটবর্তী কুশিয়ারা নদীরপাড়ে সরকারী অনুমতি ছাড়া স্থানীয় একটি প্রভাবশালী মহল অবৈধভাবে তিনদিন ব্যাপি হলিকোনা মেলার নামে যাত্রানুষ্ঠান, জুয়া, মদের আসরসহ অসামাজিক কার্যক্রমের প্রচেষ্টা চালায়।
এখবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান ও এসআই আফছার আহমদের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মেলা বন্ধ করে দিয়েছে। জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান এর সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বেআইনিভাবে মেলার নামে অশ্লীল যাত্রানুষ্ঠান ও জুয়ার আসরের আয়োজন করায় আমরা তা পন্ড করে দিয়েছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com