1. forarup@gmail.com : jagannthpur25 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনাম:

জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি-বার্ষিক সভা অনুষ্ঠিত  

  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২০
  • ৩৯৭ Time View

স্টাফ রিপোর্টার – সম্মিলিত প্রচেষ্টায় পুষ্টি কর্মসূচী জোরালো করনে ফলপ্রসূ ও  অগ্রনী ভূমিকা রাখবে এমন শ্লোগানে

 পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি- মাসিক সভা আজ  সোমবার  জগন্নাথপুর  উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে  অনুষ্ঠিত হয়। এতে  ২৮ জন অংশগ্রহনকারী অংশ নেন। উপজেলা
পুষ্টি সমন্বয় কমিটির দ্বি- মাসিক সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর  উপজেলা নির্বাহী কর্মকর্তা   ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি  মোঃ  মেহেদী হাসান। কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ এর  টেকনিক্যাল কর্মকর্তা  মোঃ আলাউদ্দিন হোসেনের সঞ্চালনায়  বক্তব্য দেন  উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান,ভাইস  চেয়ারম্যান বিজন কুমার দেব,  কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  মধু সুধন ধর, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি  শংকর রায়, দৈনিক  প্রথম আলো প্রতিনিধি  অমিত দেব, দৈনিক  ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাইসহবিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি,উক্ত সভায় সক্রিয় অংশগ্রহন করেন।   উক্ত সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনা হয় এবং করোনাকালীন মা ও শিশু জরিপ প্রতিবেদন ও ২০১৯-২০২০ বার্ষিক পুষ্টির পরিকল্পনা অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে সভায় উপস্থাপন করা হয়। এছাড়া ২০২০-২১ সালের বার্ষিক পুষ্টির পরিকল্পনা প্রনয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সকল সদস্যগন উক্ত আলোচনায় সক্রিয় অংশগ্রহন ও মতামত প্রদান করেন। সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় করোনাকালীন পুষ্টি অবস্থা উন্নয়নে সজাগ থাকা ও সকল দপ্তরের সক্রিয় অংশগ্রহন এবং প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভূক্তি ও বাস্তবায়নের উপর বিশেষ করে ইউনিয়ন পরিষদের সক্রিয় ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন। পরিশেষে সভায় কারিগরি সহায়তা প্রদানের জন্য কেয়ার বাংলাদেশ (কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ) কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com