1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে পোনামাছ ধরায় দুই ব্যক্তিকে অর্থদণ্ড, জ্বালিয়ে দেয়া হলো জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল

  • Update Time : শনিবার, ২৫ জুলাই, ২০২০
  • ৭৫২ Time View

স্টাফ রিপোর্টার::

নামগঞ্জের জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে পোনা মাছ ধরার দায়ে দুই ব্যক্তিকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানকালে প্রায় এক লাখ টাকা মূল্যের নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে।

আজ শনিবার দুপুরে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আফারাতের নেতৃত্বে উপজেলা প্রশাসনের পক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে পৌরসভার হবিবনগর এলাকার মৎস্য আড়াৎ এলাকায় বিভিন্ন প্রজাতির পোনামাছ শিকারের জন্য উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া গ্রামের আব্দুর রউফের ছেলে রোকন মিয়া কে দুই হাজার টাকা এবং ভুরাখালি গ্রামের আব্দুল মালিকের ছেলে মাকসুদ মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া হবিবনগরের নিকটবর্তী নলজুর নদী থেকে পোনা মাছ ধ্বংসকারী প্রায় ৭০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়। পরে জব্দকৃত প্রায় এক লাখ টাকা মূল্যের জালগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়েছে। অভিযানকালে উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামানসহ জগন্নাথপুর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। ভ্রাম্যমান আদালের বিচারক

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ইয়াসির আরাফাত জানান, জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে অভিযান পরিচালনা করা হয়েছে। এধরনের অভিযোন অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com