1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে প্রতিমন্ত্রী এমএ মান্নান- আওয়ামীলীগ শাসনামলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে

  • Update Time : শনিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৩৫ Time View

স্টাফ রিপোর্টার::

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেন, বর্তমান সরকারের শাসনামলে মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন হয়েছে। মামুষের অর্থনৈতিক ক্রয়ক্ষমতা বৃদ্ধি পেয়েছে। দারিদ্রতার অভিশাপ থেকে জাতি মুক্তি পেয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বিশ্বদরবারে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে পরিচিতি লাভ করেছে। আগামীতে ক্ষমতায় গেলে একটি উন্নত রাষ্ট্রের মর্যাদা পাবে। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটি মহল অপপ্রচারে মেতে উঠেছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে নৌকার পক্ষে থাকার জন্য তিনি জনগনের প্রতি আহ্বান জানান। তিনি নিজেও নৌকা নিয়ে নির্বাচন করার প্রত্যয় ব্যক্ত করে বলেন,অপপ্রচারে বিভ্রান্ত হবে না, নৌকা নিয়েই নির্বাচন করব।
প্রতিমন্ত্রী শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হতদরিদ্র আনসার সদস্যদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন এর পরিচালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য দেন,সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সিদ্দিক আহমদ,উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন,সাধারণ সম্পাদক রেজাউল করিম,উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বিজন কুমার দে,প্রতিমন্ত্রীর ছেলে শাহাদাৎ মান্নান, জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী, পাটলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল হক, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোহাম্মাদ আলী, আনসার ভিডিপি সদস্য শিউলি বেগম প্রমুখ।
পরে ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যাগে হতদরিদ্র ৫ শতাধিক আনসার সদস্যদের মধ্যে ৫ কেজি চাল,১ কেজি ডাল,৫লিটার তৈল,এক প্যাকেট মোমবাতি ও এক প্যাকেট দেয়াশলাই দেয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com