1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরে প্রথম করোনায় দুইজনের মৃত্যু, নিজ নিজ এলাকায় দাফন সম্পন্ন

  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২০
  • ৩১৪৬ Time View
বিশেষ প্রতিনিধি::
 প্রথমবারের মতো করোনাভাইরাসে সুনামগঞ্জের জগন্নাথপুরে দুই ব্যক্তি মারা গেছেন।
আজ শনিবার (২৯ আগষ্ট) স্বাস্হ্যবিধি মেনে তাঁদের নিজ নিজ গ্রামে দাপন সম্পন্ন করা হয়েছে।
জানা যায়, উপজেলার কলকলিয়া ইউনিয়নের মামনপুর গ্রামের বাসিন্দা জগন্নাথপুরের আশারকান্দি ইউনিয়নের জহিরপুর উপ স্বাস্হ্য কেন্দ্রের ফার্মাসিষ্ট ফারুক হোসেন (৬০) সস্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেটের শহীদ সামছুদ্দিন হাসপাতালে ভর্তি হন। গতকাল শুক্রবার রাত ১১ টার দিকে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি  বেশ দিন ধরে হার্ট ও কিডনী রোগে  ভুগছিলেন বলে তাঁর স্বজনরা জানিয়েছেন।
আজ বেলা আড়াই টার দিকে তাকে গ্রামের বাড়িতে স্বাস্হ্যবিধি মেনে দাফন করা হয়।
অপর দিকে উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহারপাড়া নারায়নপুর গ্রামের বাসিন্দা মুকিত মিয়া কামালী (৫৭) আজ শনিবার সকাল ৬ টার দিকে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।  বিকেল সাড়ে তিন টায় নিজ এলাকায় জানাজা নামাজ শেষে স্বাস্হ্যকর্মীরা স্বাস্হ্যবিধি অনুয়ায়ী তাঁর দাফন সম্পন্ন করেছেন। স্থানীয় সুত্র জানায়, কিছুদিন পূর্বে মুকিত মিয়া কামালী বাড়ির ছাদ থেকে পড়ে গিয়ে মেরুদন্ডে আঘাতপ্রাপ্ত হয়ে সিলেটের একটি বেসরকারী হাসপাতাল ভর্তি হন। সেখানে তাঁর অপারেশন সম্পন্ন হয়। পরে তার দেহে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, সিলেটে মারা যাওয়া দুইজনের শরীরে করোনা পজেটিভ রিপোর্ট আসে। আমাদের স্বাস্হ্যকর্মীরা স্বাস্হ্য বিধির নীতিমালা অনুয়ায়ী তাদের কে নিজ নিজ এলাকায় দাফনের কাজ সম্পন্ন করেছেন। তিনি জানান, মৃত দুজন জগন্নাথপুরের বাসিন্দা হলেও সিলেটের তাদের করোনা শনাক্ত এবং সেখানে মারা যাওয়া সিলেটে তাদের মৃত্যু কাউড করা হয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথপুরর সৈয়দপুর এলাকার এক যুবক সিলেটে করোনায় মারা যান। তিনি অনেক বছর থেকে সিলেট নগরীতে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com