1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন

জগন্নাথপুরে প্রবাসীকে সংবর্ধনা ও সংগঠনের অভিষেক

  • Update Time : বৃহস্পতিবার, ৩ ডিসেম্বর, ২০২০
  • ৬৩৭ Time View
স্টাফ রিপোর্টার::
‘শিক্ষা, শান্তি ও সামাজিক উন্নয়ন’ এই স্লোগান কে সামনে রেখে এক ঝাঁক তরুণদের সমন্বয়ে এবং এলাকার লন্ডন প্রবাসীর  পৃষ্টপোষকতায় জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নে ‘ঘোষগাঁও উত্তরপাড় ২০২০ স্টার’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে।
এ উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে সংগঠনের উপদেষ্টা কমিটির তরুন সমাজসেবক সাবেক ছাত্রনেতা
সুহেল আহমদ কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
এলাকার প্রবীন ব্যক্তিত্ব মুক্তিযদ্ধের অন্যতম সংগঠন জেলা আওয়ামী লীগের সদস্য উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সংগঠনের সভাপতি উপজেলা যুবলীগের সহ যুগ্ম সম্পাদক রমজান আলী ছানার পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আবুল কাসেম। প্রধান বক্তার বক্তব্য দেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি। বিশেষ অতিথির বক্তব্য দেন  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যানের বিজন কুমার দেব, পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুক্তাদীর আহমদ মুক্তা,জয়দ্বীপ সুত্রধর বীরেন্দ্র,
পৌর কাউন্সিলর আবাব মিয়া, আওয়ামী লীগ নেতা ছদরুল ইসলাম,উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, উপজেলা যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম রিপন, দোস্তপুর আবু সাইদ স্মৃতি স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা এম শামসুজ্জামান কবির।
ঘোষগাঁও উত্তরপাড় ২০২০ স্টার এর ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল ইসলামের কোরআন তেলোওয়াতের মাধ্যমে সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ আহমদ,  সংগঠনের  পেয়ারুজ্জমান ফণি মিয়া, সাদিকুর রহমান ।
পরে অতিথিদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়। এরপর এলাকার হতদরিদ্র এক পরিবারকে নগদ ১০ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com