স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরএলাকার আব্দুল সোবহান উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা বিশিষ্ট শিক্ষানুরাগী যুক্তরাষ্ট্র প্রবাসি ছালিক এম সোবহান এর উদ্যোগে করোনাদুর্গত অসহায়, কর্মহীন ও দরিদ্র মানুষের মধ্যে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
আজ বুধবার (১৭ জুন) দুপুরে পৌরসভার ৭নং ওয়ার্ডের ১৫০ জন অসহায় দরিদ্রদের মধ্যে নগদ ৯০ হাজার টাকা বিতরণ করা হয়। বিতরণকালে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুহেল আহমদ, ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর দেলোয়ার হোসাইন, প্রবাসীর চাচাত্ব ভাই সমাজকর্মী মতিউর রহমান উপস্থিত ছিলেন। এরমধ্যে করোনা পরিস্থিতি মোকাবিলায় জগন্নাথপুর পৌরসভার প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরদের সমন্বয়ে করোনাদুর্গত ১ হাজার ৭শত পরিবারের মধ্যে ১৯ লাখ ১০ হাজার টাকা বিতরণ করা হয়।
সহায়তা প্রদানকারী যুক্তরাষ্ট্র প্রবাসীর চাচাত্ব ভাই মতিউর রহমান বলেন, মহামারি করোনা পরিস্থিতি মোকাবিলায় জগন্নাথপুর পৌরসভায় ৯টি ওয়ার্ডের কর্মহীন, খেটে খাওয়া অসহায় ও দরিদ্র ১৮৫০ পরিবারের মধ্যে নগদ ২০ লাখ টাকা বিতরণ করা হয়েছে।
Leave a Reply