স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা পৌঁছে দেয়া হয়েছে।
শনিবার ( ২৫ জুলাই) বিকেলে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ভারপ্রাপ্ত) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে উপজেলার ঘোষগাঁও এবং চিলাউড়া গ্রামের পানিবন্দি অসহায় ৭৮টি পরিবারের মধ্যে ত্রাণ সহায়তা পৌছেঁ দেয়া হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা ত্রাণ ও দুর্যোগ অফিসের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল গফুর, ইউপি সদস্য বাবুল মাহমুদ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: ইয়াসির আরাফাত বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ উপহার আমরা আমাদের পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান স্যারের নির্দেশে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনায় থেকে প্রাপ্ত ত্রাণ বন্যার্তদের মাঝে বিতরণ অব্যাহত রয়েছে।
Leave a Reply