1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন

জগন্নাথপুরে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বনাঢ্য আনন্দ  র্যালী ও আলোচনাসভা

  • Update Time : শনিবার, ১১ জানুয়ারী, ২০২০
  • ৩৫৯ Time View

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যাগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষে এক বনাঢ্য আনন্দ  র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম এর সভাপতিত্বে ও শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল হক,জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়,উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম প্রমুখ।আলোচনা সভার পূর্বে জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বর থেকে বের হওয়া বনাঢ্য র্যালীটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে এসে আলোচনা সভায় মিলিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com