1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:১০ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে বিএনপির হামলায় নৌকার প্রচারকর্মী আহত

  • Update Time : সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮
  • ৩৩৭ Time View

স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ -৩ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এম এ মান্নানের প্রচার কর্মীকে মারধর করেছ বিএনপি নেতাকর্মীরা।
সোমবার সন্ধ্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্র জানায়, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নানের নৌকার প্রচারণার মাইকিং করে জগন্নাথপুর থেকে একটি অটোরিকশা কলকলিয়া ইউনিয়নের সাদিপুর পয়েন্টে গেলে সাদিপুর পয়েন্টে বিএনপি নেতাকর্মীদের প্রচার মিছিল থেকে একদল লোক এসে হামলা চালিয়ে নৌকার প্রচারকর্মী লেচু মিয়া কে মারধর করে। খবর পেয়ে আশপাশ লোকজন ও আওয়ামীলীগের নেতাকর্মীরা এগিয়ে এসে তাকে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে এনে ভর্তি করেন। কর্মরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাত সাড়ে আটটার দিকে সিলেট ওসমানি হাসপাতালে রের্ফাড করেছেন।
আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মীর জানান, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক আবদুস ছোবহানের নেতৃত্বে এ হামলার ঘটনা ঘটেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন,হামলা খবর পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন পূর্বক আইনানুগ পদক্ষেপ নিবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com