1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম:
‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল

জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ১০৩৭ Time View
স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে বিদ্যুৎস্পৃষ্টে ছামির মিয়া (৩৫) নামের এক টেকনিশিয়ানের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত ছামির মিয়া জগন্নাথপুর পৌরসভার লুদরপুর এলাকার মৃত কদরিছ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, আজ সকাল ১১টার  দিকে ছামির মিয়া স্থানীয় লুদরপুরের ঈদগাহ এলাকার বিদ্যুতের ১১ কেভি লাইনের খুঁটির ওপরে ডিস লাইনে কাজ করছিলেন। হঠাৎ করে অসাবধানতাবশত  বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে ওপর থেকে নিচে পড়ে যান।স্থানীয়রা  মুর্মুর্ষ অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরী  বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জরুরী বিভাগের চিকিৎসক ডা, নাজমুল সাদাত বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা গেছেন।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মামুন আহমদ বলেন, ছামির মিয়া  ডিস লাইনের এবং বিদ্যুতের টেকনিশিয়ান হিসেবে সবার কাছে পরিচিত। বিদ্যুতের খুঁটির ওপর কাজ করতে গিয়ে তার মৃত্যু হয়েছে।

জগন্নাথপুর উপজেলা আবাসিক ( বিদ্যুৎ) প্রকৌশলী আজিজুল ইসলাম আজাদ বলেন,  আমরা খবর পেয়েছি ডিস লাইনের কাজ করছিলেন টেকনিশিয়ান।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, বিষয়টি আমাদের জানা নেই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com