1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম:
দিরাইয়ে দুই শিশু সন্তানকে হত্যা করলো পাষণ্ড বাবা জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপির পূনাঙ্গ কমিটি অনুমোদন সিলেট স্বামী-স্ত্রীসহ ৩ জনের লাশ উদ্ধার সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার

জগন্নাথপুরে বিষ দিয়ে জলমহালের মাছ ধরায় ইজারাদারকে জরিমানা

  • Update Time : বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮
  • ১৮২ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়া হাওর ব্যষ্টিত চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের ভুরাখালি গ্রাম সংলগ্ন আমআমি জলমহালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক ইজারাদারের নিকট থেকে জরিমানা আদায় করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও স্থানীয়রা জানান আমআমি বিলের ইজারাদার পার্থ চৌধুরী বিষ প্রয়োগ করে জলমহালের মাছ শিকার করছেন। এখবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুমের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি দল অভিযান চালিয়ে ইজারাদার পার্থ চৌধুরীকে পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানের সময় ২০ কেজি ওজনের বিভিন্ন জাতের মাছ উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্যে এক লাখ টাকা। অভিযানকালে জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুদ জামান খানসহ থানা পুলিশের একটিদল উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজ আলম মাসুম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, ইজারাদার আইন লঙ্ঘন করে বিষ দিয়ে জলমহালের মাছ ধরায়
তাকে জরিমানা করা হয়েছে। এবং অভিযানকালে উদ্ধারকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় আমরা প্রদান করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com