1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে বেড়েছে পানি, দিশেহারা পানিবন্দি মানুষ

  • Update Time : সোমবার, ২০ জুলাই, ২০২০
  • ১০৬৪ Time View
বিশেষ প্রতিনিধি::
গতকাল রোববার মধ্যরাত থেকে আজ সোমবার দুপুর ( ২০ জুলাই) পর্যান্ত টানা বৃষ্টিপাতে ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের জগন্নাথপুরের নদ, নদী এবং হাওরগুলোতে পানি বেড়েছে। ফলে ৩য় দফা বন্যার শঙ্কা দেখা দিয়েছে।
নলুয়া হাওরপাড়ের দাসনাগাও গ্রামের ইউপি সদস্য রনধীর কান্ত দাস নান্টু আজ দুপুরে জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে জানান, টানা বৃষ্টিপাতে ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ভোররাত থেকে পানি বেড়েছে। এরমধ্যে দুই দফা বন্যায় গৃহহীন হয়ে পড়া লোকজন বসতবাড়িতে ফিরলেও ফের বন্যার শঙ্কায় আবার আশ্রয়ের সন্ধান খুঁজছে মানুষ।
চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরশ মিয়া বলেন, বন্যা পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠার আগেই আবারও বন্যার শঙ্কায় শঙ্কিত হাওরাঞ্চলের মানুষ। তিনি জানান, এখনও গ্রামীন রাস্তা-ঘাট, বসতবাড়ি ঘরের চারপাশে পানি রয়েছে। এরমধ্যে নতুন করে পানি বাড়ায় দুশ্চিন্তায় আছেন লোকজন।
কলকলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাসিম জানান, গত তিন-চার দিনে  লোকজনের বসতঘর থেকে বন্যার পানি কমলেও আমাদের ইউনিয়নে এখনও ৯০ ভাগ মানুষ পানিবন্দি। এরমধ্যে ভারী বর্ষণ ও ঢলে আজ পানি বেড়েছে। ফের বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (চ.দা) মো: ইয়াসির আরাফাত বলেন, আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে।
প্রসঙ্গত, গত ২৪ জুন জগন্নাথপুরে প্রথম দফায় বন্যা হয়। গত ১১ জুলাই  ফের ২য় দফা বন্যায় জগন্নাথপুর উপজেলার কলকলিয়া, চিলাউড়া- হলদিপুর, রানীগঞ্জ, সৈয়দপুর, আশারকান্দি ও জগন্নাথপুর পৌরসভার একাংশের প্রায় ৬০ গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েন। বন্যায় তলিয়ে যায় অসংখ্য রাস্তাঘাট। ক্ষতিগ্রস্থ হয়েছে অসংখ্যা কাঁচাঘর-বাড়ির। বন্যায় ভেসে গেছে অনেক ফিসারির মাছ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com