স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে মদ, গাঁজা ও মাদক ব্যবসায়ীসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।
আজ রোববার গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার হবিবনগরের মৃত রুছমত আলীর ছেলে জমির আলী (৩৬), উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর গ্রামের আপ্তাব আলীর ছেলে জাবের মিয়া (২০), একই এলাকার মৃত নানু মিয়ার ছেলে কামরুল ইসলাম (৩২), তেরা মিয়ার ছেলে নওশাদ মিয়া (৩০) ও পৌরএলাকার আলখানাপাড়ের জয়নাল আবেদীন (৫৯)।
থানা পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশ মাদক বিক্রেতা জয়নাল আবেদীন কে গাঁজাসহ আটক করে। অপরদিকে রানীগঞ্জ বাজার থেকে গাঁজাসহ জমির আলীর থানা পুলিশের আরেকটি দল আটক করে।এছাড়া কুশিয়ারা নদীর পাড় থেকে মদ্যপানরত অবস্থায় ৫ লিটার দেশিয় মদসহ অপর তিনজন কে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, মাদক বিক্রেতাসহ গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply