1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে মহিলা কলেজ নির্মাণের লক্ষ্যে গ্রামবাসীর সঙ্গে মতবিনিয়মসভা

  • Update Time : শনিবার, ৮ সেপ্টেম্বর, ২০১৮
  • ৩৬২ Time View

স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নে নারীর শিক্ষা উন্নয়নের প্রবাসী ও এলাকার বিত্তমানদের অর্থায়নে মহিলা কলেজ নির্মাণ করার লক্ষ্যে এলাকায় প্রচারনা চলছে। এরই লক্ষ্যে
শনিবার দুপুরে ইউনিয়নের বৃহত্তর পাটলী ও মক্রমপুর গ্রামবাসীর সঙ্গে পাটলী উচ্চ বিদ্যালয়ের একটি হল রুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হকের সভাপতিত্বে ও পাটলী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজির উদ্দিন আহমেদের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সাবেক এমপি এডভোকেট শাহিনুর পাশা চৌধুরী, এডভোকেট হোসেন আহমদ, ডা: কামরুল হোসেন আজাদ,আজিজুর রহমান আফিক, পাটলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাহার উদ্দিন, সমাজসেবক আকিকুর রহমান কোরেশী, আছাদুর রাজা চৌধুরী, চৌধুরী মোহাম্মদ সুহেল,রফিকুল রহমান রফু, হাজী ফরিদ মিয়া, মোঃ শফু মিয়া, আখলাক উদ্দিন আহমদ, এন, আর রহমান নাঈম, নুরুল ইসলাম মাহির, নোমান শাহ কেনান প্রমুখ প্রমুখ।

এতে উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, হাজী মোঃ ছানাওর মিয়া, আব্দুল মতিন চৌধুরী, আব্দুল আজিজ, ইউপি সদস্য জসিম উদ্দিন ফারুক, ওয়াহিদুর রাজা, মোঃ ছালিক মিয়া. রফিকুল ইসলাম দুলা,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, নারী শিক্ষা উন্নয়নে আমাদের এলাকার প্রবাসী ও বৃত্তমানদের অর্থায়নে একটি মহিলা কলেজ নির্মান উদ্যোগ নেওয়া হয়েছে। সেলক্ষ্যে আমরা এলাকাবাসীদের সঙ্গে মতবিনিয়ম সভা করছি। এলাকাবাসীর পরার্মশক্রমে মহিলা কলেজ নির্মাণ হবে ইনশাআল্লাহ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com