1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী বাংলাদেশ-ভারতের সম্পর্ক নতুন করে তৈরি হবে: ডা. জাহেদ উর রহমান তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা

জগন্নাথপুরে মহিলা কলেজ বাস্তবায়ন করব- এম এ মান্নান

  • Update Time : বুধবার, ২৬ ডিসেম্বর, ২০১৮
  • ৩৪৬ Time View

স্টাফ রিপোর্টার ঃ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আওয়ামীলীগ মানেই উন্নয়ন। আওয়ামী লীগ মানেই শান্তি সমৃদ্ধ। তাই উন্নয়নের জন্য নৌকা কে বিজয়ী করুন। তিনি বলেন,জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জ সহ সুনামগঞ্জ জেলাকে সাজাতে চাই। আপনাদের সেবা করতে চাই। সেই সুযোগ কামনা করছি। তিনি গতকাল মঙ্গলবার রাতে জগন্মাথপুর পৌর এলাকার ভবের বাজারে নির্বাচনী জনসসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথ বলেন। প্রবীণ মুরব্বী আওয়ামীলীগ নেতা আলা মিয়ার সভাপতিত্বে
ও উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম এর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সহসভাপতি প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ, যুক্তরাজ্য আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ সভাপতি হরমুজ আলী,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি সৈয়দ আবুল কাশেম,উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম লাল মিয়া, প্রবাসী কমিউনিটি নেতা হাসনসত হোসেন চুনু,ইকবাল এম হোসেন,শাহ জিল্লুল করিম,আকমল খান, আবদুল তাহিদ প্রমুখ সভায় বিএনপি নেতা
আবদাল হোসেন লেচুর নেতৃত্বে আওয়ামী লীগে যোগদান করেন।
সভায় প্রবীণ রাজনীতিবীদ সিদ্দিক আহমদ বলেন, হয়তোবা এ নির্বাচন আমার জীবনের শেষ নির্বাচন। এ এলাকার মানুষ আমার আত্মীয় । তাই আমি উন্নয়নের নায্য অধিকার আদায়ে একজন সৎ সজ্জন ভাল মানুষ কে নির্বাচিত করুন।
আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী এম এ মান্নান বলেন,আগামীতে নির্বাচিত হলে জগন্নাথপুরে মহিলা কলেজ করব।রানীগঞ্জ সেতুর কাজ বাস্তবায়নসহ অসমাপ্ত কাজ বাস্তবায়ন করব। পরে তিনি হবিবপুরে পৌর মেয়র আলহাজ্ব আবদুল মনাফ এর সভাপতিত্বে আরেকটি নির্বাচনী সভায় বক্তব্য রাখেন। ওই সভায় ও বিএনপি অঙ্গসংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী আওয়ামীলীগে যোগ দেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com