1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে মাটি উত্তোলনের দায়ে একজনের এক মাসের কারাদণ্ড

  • Update Time : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৮৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করায় দায়ে রহিম মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে একমাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। দণ্ডিত ব্যক্তি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইছাগাঁও গ্রামের মৃত সাদেক মিয়ার ছেলে।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দণ্ডাদেশ দেন।

জানা যায়, আজ সকাল ১১টার দিকে জগন্নাথপুর-রানীগঞ্জ-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের পাশের ঘোষগাঁও মৌজার স্টিল ব্রিজ এলাকায় নদীর পাড় থেকে মাটি কেটে নেওয়া হচ্ছে- এমন খবর পেয়ে জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়। আদালতের উপস্থিতি টের পেয়ে তিনজন নদীতে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে পালিয়ে গেলেও একজনকে আটক করা হয়।

এ সময় মাটি উত্তোলনে ব্যবহৃত একটি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। নৌকাটি স্থানীয় ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসির আরাফাত বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে একজনকে হাতেনাতে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ (১) ধারা মোতাবেক ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান  করেছি।

তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র জগন্নাথপুর উপজেলার বিভিন্ন হাওরের ফসলরক্ষা বাঁধ ও নদীর পাড় থেকে অবৈধভাবে মাটি কেটে ব্যবসা করে আসছিল।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, দণ্ডিত ব্যক্তিকে কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com