1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাদকসহ গ্রেফতার-২

  • Update Time : বুধবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৮
  • ২২৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযান মাদকসহ দুই মাদক সেবীকে গ্রেফতার করেছে।
বুধবার তাদেরকে সুনামগঞ্জ সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের কেশবপুর বাজার এলাকায় জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আবু বক্কর (৫০)কে গ্রেফতার করেছে। এ সময় পুলিশ তার নিটক থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। তিনি পৌরএলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা।
পুলিশের অপর অভিযানে ওই রাতে উপজেলার পাটলী ইউনিয়নের লাউতলা গ্রামের আব্দুল হকের ছেলে আল আমিন (৩২)কে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।

জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেফতারকৃত দুই মাদক ব্যবসায়ীকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com