1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
শিরোনাম:
এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার রাষ্ট্রপতি নির্বাচনে ১১ দলের প্রার্থী কর্নেল অলি জো বাইডেনের শরীরে ছড়িয়ে পড়েছে ‘চরম যন্ত্রণাদায়ক’ ক্যানসার দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২ জগন্নাথপুরে নৌকা ডুবিতে চার জনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় উপজেলা বিএনপির শোক

জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় জেল-জরিমানা

  • Update Time : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০
  • ৯৮৯ Time View

স্টাফ রিপোর্টার::

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাস্ক ব্যবহার না করায় এক ব্যক্তিকে তিনদিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে অর্থদন্ড প্রদান করা হয়।

আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসির আরাফাত এই দন্ড প্রদান করেন।

জানা গেছে, করেনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাতের নেতৃত্বে আজ পৌরশহরের হাসপাতাল ও কেশবপুর বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।

মুখে মাস্ক ব্যবহার না করায় ৬ জন কে ২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়। এসময় রুবেল মিয়া (২১) নামের এক বেসরকারী কোম্পানির প্রতিনিধি দন্ডিত অর্থ ৫শ’ টাকা তাঁর নিকট থাকার পরও জরিমানার টাকা দিতে অস্বীকার করায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে তিনদিনের কারাদন্ড প্রদান করেন।

এছাড়া মাস্ক পরিধানে সচেতনতামূলক প্রচারনা করা হয়েছে।

জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত বিষয়টির সত্যতা নিশ্চিত বলেন, ‘দন্ডিত ব্যক্তিকে থানা পুলিশে হস্তান্তর করা হয়েছে।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com