1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম:
ফলপ্রসূ আলোচনার দাবি ট্রাম্পের, ইরান বলছে যোগাযোগই হয়নি ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার সিদ্ধান্ত ৫ দিন স্থগিত করলেন ট্রাম্প জগন্নাথপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান আবু খালেদ চৌধুরীর ২৩ তম মৃত্যু বার্ষিকী আজ ঈদের ছুটি শেষে ব্যাংক-অফিস-আদালত খুলছে কাল সুনামগঞ্জে অবহেলায় শিশুর মৃত্যুর অভিযোগ, চিকিৎসা সহকারীকে মারধর ও জরুরি বিভাগে হামলা সংসদ সদস্য কয়ছর আহমেদের নেতৃত্বে জগন্নাথপুর হাসপাতালে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান রয়টার্সের রিপোর্ট/ ইরান যুদ্ধ ট্রাম্পের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে রমজানের ধারাবাহিকতায় শাওয়ালে যেসব রোজা রাখবেন হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের জগন্নাথপুরে বিএনপি নেতার মৃত্যুতে এমপি কয়ছর আহমেদসহ বিএনপির নেতৃবৃন্দের শোক

জগন্নাথপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদ সভা

  • Update Time : রবিবার, ১২ এপ্রিল, ২০১৫

স্টাফ রিপোর্টার:: বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল জগন্নাথপুর উপজেলা শাখার সহ-সভাপতি জগন্নাথপুর হাসপাতাল পয়েন্ট এমদাদিয়া ফার্মেসী পরিচালক সমাজসেবক, শিক্ষানুরাগী, ব্যবসায়ী হাজী মোঃ সুহেল আমীনের উপর মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ১১ এপ্রিল জগন্নাথপুর সামাজিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা মানবাধিকার কাউন্সিলের সভাপতি সৈয়দ শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাংবাদিক ইয়াকুব মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী এড. জামিল আহমদ রাজু, বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসক আব্দুস সালাম শফিক, ডা. মোজাম্মিল হক। প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক সেলিম আহমদ, সমাজকর্মী আলহাজ্ব তারেক আহমদ, সমাজকর্মী ও রাজনীতিবিদ আবু সালেহ, সমাজকর্মী হাজী সুহেল আহমদ খান টুনু, বিলাল আহমদ প্রমূখ। বক্তারা বলেন জগন্নাথপুর উপজেলা মানবাধিকার কাউন্সিলের সহ-সভাপতি হাজী সুহেল আমীন অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনতে তিনি কাজ করছেন। হাজী সুহেল আমীন তিনি সমাজসেবক ও একজন সফল ব্যবসায়ী হিসেবে জগন্নাথপুর উপজেলার সকল শ্রেণীর মানুষের কাছে রয়েছে পরিচিতি। তার সামাজিকতার সফলতা দেখে একটি মহল তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করছে ও অপপ্রচার করছে ।আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য আইন শৃংখলা বাহিনীর প্রতি জোর দাবী জানাই।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫
Design & Developed By ThemesBazar.Com