1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১২:০০ অপরাহ্ন

জগন্নাথপুরে মোটরসাইকেল চুরির মামলায় জুনাব আলী গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ২৮ আগস্ট, ২০১৮
  • ৩০০ Time View

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটর সাইকেল চুরির মামলার আসামী জুনাব আলীকে গ্রেফতার করেছে পুলিশ।
তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের টিয়ারগাঁও গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।
মঙ্গলবার তাকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে জগন্নাথপুর থানার একদল পুলিশ অভিযান চালিয়ে থানায় দায়েরকৃত মোটর সাইকেল চুরির মামলার অন্যতম আসামী জুনাব আলীকে টিয়ারগাঁও এলাকা থেকে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, গ্রেফতারকৃত মোটরসাইকেল চুরির মামলার আসামীকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েেেছ।
প্রসঙ্গত, সম্প্রতি জগন্নাথপুরে মোটরসাইকেল চুরির ঘটনা বৃদ্ধি হয়েছে। সম্প্রতিকালে ৪ থেকে ৫টি মোটরসাইকেল চুরির সংঘটিত হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com