1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
শিরোনাম:
জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী জগন্নাথপুরে মৎস্য ফিশারি থেকে পাহাড়াদারের লাশ উদ্ধার

জগন্নাথপুরে ‘মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদ’র অভিষেক অনুষ্ঠিত

  • Update Time : বৃহস্পতিবার, ১৬ আগস্ট, ২০১৮
  • ২৭২ Time View

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের ৭-৮-৯নং ওয়ার্ড নিয়ে গঠিত ইসলামী সমাজসেবা মুলক সংগঠন মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার দুপুর সংগঠনের অস্থায়ী কার্যালয়ে পরিষদের প্রতিষ্ঠাতা হাফিজ নরুল হকের সভাপতিত্বে ও সভাপতি হাফিজ শিহাব উদ্দীন, সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলোম মাওলানা মুফতি গিয়াস উদ্দীন চৌধুরী ফুলতলী।
এসময় তিনি বলেন, ইসলাম শান্তি ধর্ম। শিরক বিদআত ও কুফরি কালচার আমাদের সমাজকে কলুষিত করে ফেলেছে। ধর্মীয় ও নৈতিক শিক্ষা ব্যতিরেকে সমাজে শান্তি প্রতিষ্টা অসম্ভব। সমাজের শান্তি প্রতিষ্ঠা করতে হলে সার্বজনীন শিক্ষা ব্যবস্থায় ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে।
তিনি বলেন, আমাদের পরিবার, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তাওহিদ ও রিসালতের অনুপম আদর্শ পরিপূর্ণ অনুসরণ করতে হবে। এসময় গিয়াস উদ্দীন মহানবী সা. এর শান-মান মর্যাদা রক্ষায় এবং অপশক্তির মোকাবেলায় মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করার আহবান জানান।
অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, লতিফিয়া ক্বারী সোসাইটি জগন্নাথপুর উপজেলার যুগ্ন সাধারণ সম্পাদক ও কলকলিয়া ইউপি আল-ইসলাহ সভাপতি মাওলানা তাজুল ইসলাম, তরুণ সংগঠক এমদাদুর রহমান সুমন, মজিদপুর জামে সমসজিদের ইমাম মুহাম্মদ ফারুক গণী, মোহাম্মদিয়া লতিফিয়া ইসলামিয়া সমাজ কল্যাণ পরিষদের সহ-সভাপতি শফিক আহমদ চৌধুরী, সিরাজ মিয়া, মজিদপুর নুরুন আলা নুর ইসলামী সমাজ কল্যাণ সংস্থার সহ-সভাপতি মারজুম আহমদ রাজ, সহ-সম্পাদক পায়েল আহমদ তোফায়েল, পরিষদের সহ-অর্থ সম্পাদক হাফিজ রেজাউল করিম, সাংগঠনিক সুয়াবুর রহমান, ফারুক আহমদ, মনি মিয়া প্রমুখ।
-প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com