1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:০৬ অপরাহ্ন

জগন্নাথপুরে যানজট নিরসনে সড়কের ওপর থেকে যানবাহনের স্ট্যান্ড অপসারণের দাবি

  • Update Time : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৪২ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভায় শহরের যানজট নিরসনে সড়কের ওপর থেকে অবৈধ টমটম, অটোরিকশা, লেগুনার
গাড়ি স্ট্যান্ড এবং  বাসষ্ট্যান্ড শহরের বাহিরে স্থানান্তরের দাবি উঠেছে।
আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ সন্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভাপতি (ইউএনও)  মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ দাবি জানানো হয়। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের  ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, নারী ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসির আরাফাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মধু সুধন ধর, থানার উপ পরিদর্শক (এসআই) দ্বিপংকর সরকার , উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ লিলু মিয়া,
ভারপ্রাপ্ত পৌর সচিব সতীশ গোস্বামী , উপজেলা আবাসিক বিদ্যুৎ কার্যালয়ের উপ সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাভেল, জগন্নাথপুর বাজার বনিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূঁইয়া, শিক্ষক সাইফুল ইসলাম রিপন , জগন্নাথপুর বাস মালিক সমিতির সভাপতি নিজামুল করিম প্রমুখ।
সভায় জগন্নাথপুর পৌর শহরের যানজট নিরসনে বাস, অটোরিকশা, সিএনজি টমটম স্ট্যান্ড শহরের বাহিরে স্থানান্তর করতে জায়গা নির্ধারণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পৌর কর্তৃপক্ষ কে দায়িত্ব দেওয়া হয়।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মেহেদী হাসান বলেন, শহরের যানজট নিরসনে আমরা একটা বাস্তবসম্মত সিদ্ধান্ত নিতে উদ্যাগ নিয়েছি।  পৌরসভা কতৃপক্ষ কে সুনির্দিষ্ট প্রস্তাব দিতে বলা হয়েছে।
জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব বলেন, শহরের প্রাণকেন্দ্র গুলোতে বাস, অটোরিকশা,সিএনজি, টমটম এলোমেলো ভাবে ছড়িয়ে থাকায় নাগরিকরা চরম দুর্ভোগে আছেন। তাই এসব স্ট্যান্ডগুলো শহরের বাহিরে নিতে সিদ্ধান্ত হয়েছে। আশা করছি দ্রুততার সহিত তা কার্যকর করা হবে।
%

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com