স্টাফ রিপোর্টার::
পবিত্র মাহে রামাদ্বান ও ঈদুল ফিতর উপলক্ষে পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানের নির্দেশেনায় যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা জগন্নাথপুর পৌরএলাকার কেশবপুরের বাসিন্দা বিশিষ্ট সমাজসেবক আফতর আলীর অর্থায়নে করোনাদুর্গত অসহায় দরিদ্র পরিবারের মধ্যে গতকাল রোববার বিকেলে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
প্রবাসীর নিজ বাসভবনে মোনাজাত পরিচালনার মাধ্যমে বিতরণী কার্যক্রম শুরু হয়। দোয়া পরিচালনা করেন কেশবপুর বরখা মসজিদের ইমাম সাইদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন আরজাদ খাঁ (সাবেক বাজার সেক্রেটারি), আফরোজ আলী, কাচা মিয়া, আলখাছ মিয়া, মোঃ মদই মিয়া, তারিফ উল্লা, আকিক মিয়া, পিয়ার আলী। পরে প্রবাসীর স্বজনরা বাড়ি বাড়ি গিয়ে ৭০ জন পরিবারের মধ্যে শাড়ী ও লুঙ্গি পৌঁছে দেন।
উল্লেখ্য রমজানের শুরুতে প্রবাসী আফতর আলীর উদ্যোগে
এলাকার ৮০টি পরিবারের মধ্যে এক সপ্তাহের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply