1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদকের বাড়িতে দুর্বৃত্তের আগুন

  • Update Time : বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২
  • ৮১৭ Time View
স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের বাড়িতে রাতের আঁধারে দুর্বৃত্তরা আগুন দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
গত বুধবার রাত ১২ টার দিকে জগন্নাথপুর পৌরসভার ছিলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। তবে, এ ঘটনায় কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।
বিএনপি নেতা দিলু মিয়া জানান, কয়ছর এম আহমদের বাড়িতে তাঁর পরিবারের কেউ থাকে না। তাঁরা সবাই যুক্তরাজ্যে বসবাস করেন। বাড়িতে শুধু এক হুজুর থাকেন। অন্যান্য দিনের মতো বুধবার রাতের খাবার খেয়ে ওই হুজুর ঘুমিয়ে পড়েন। গভীর রাতে ঘরের বাহিরে আগুনের উত্তাপে তিনি জেগে দেখেন বাড়ির গ্যারেজ ঘরে বাহিরে আগুনের লেলিহান শিখা এবং দুই ব্যক্তিকে পালিয়ে যেতে দেখতে পান ওই হুজুর। এসময় তাঁর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভাতে সক্ষম হন। তিনি আরো জানান, ঘরের বাহিরে তীরের সঙ্গে শার্টের মধ্যে কেরোসিন তেল দিয়ে আগুন লাগানো হয়েছে বলে ধারনা করা হচ্ছে। ঘটনাস্থলে কেরোসিনের বোতল পাওয়া যায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতি কিছুই হয়নি। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে পুলিশ মূল ঘটনা জানতে কাজ করে যাচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com