1. forarup@gmail.com : jagannthpur25 :
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনাম:
সহসাই খুলছে না হরমুজ প্রণালি, বাড়ছে তেলের দাম সিলেটে পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা, প্রথম স্ত্রীসহ আটক স্বামী জামানত ছাড়াই তরুণদের ১০ লাখ টাকা ব্যাংক ঋণ দিবে বাংলাদেশ ব্যাংক ‘যে বিষয়ে আপনার জ্ঞান নেই, তাতে ধৈর্য রাখবেন কীভাবে?‘ জগন্নাথপুরে অনিয়মের অভিযোগে তোপের মুখে বিদ্যালয় সড়ক সংস্কার কাজ বন্ধ  অকৃতকার্য পরীক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রীর বার্তা এসএসসিতে জিপিএ-৫ পাওয়া জগন্নাথপুরের রোহিত হতে চান ক্রিকেটার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামিম আহমদ বহিষ্কার বুধবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে যায় বিএসএফ, পাল্টা দুই ভারতীয়কে ধরল গ্রামবাসী

জগন্নাথপুরে যুক্তরাজ‌্য প্রবাসীদের অর্থায়নে খাদ্য সামগ্রী বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ৭ মে, ২০২০
  • ১১৪৫ Time View

করোনা ভাইরাসের প্রাদুর্ভাব সংকট মোকাবেলায় জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের রসুলপুর (চিলাউড়া) গ্রামের যুক্তরাজ্যে অবস্থানরত প্রবাসীদের ৩ লাখ ২১ হাজার ৪শত টাকার অর্থায়নে রসুলপুর ও উত্তর রসুলপুর গ্রামের ৩৮০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর প্রতিটি প্যাকেটে ছিল ২ লিটার সোয়াবিন তেল, ২ কেজি চিনি, ২ কেজি ময়দা, ২ কেজি পিয়াজ, ১ কেজি মসুরের ডাল, ১ কেজি লবণ, ৪ কেজি আলু, ৫০০ গ্রাম খেজুর, একটি বল সাবান এবং একটি লাইফ বয় সাবান।

আজ বৃহস্পিতবার দুপুরে সুলপুর গ্রামবাসীর আয়োজনে এবং রসুলপুর জামিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও রসুলপুর গ্রামের বিশিষ্ট মুরুব্বী হাজী মোঃ আনোয়ার মিয়া, মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাজী বুরহান উদ্দিন, রসুলপুর গ্রামে সালিশ ব্যক্তিত্ব সাজ্জাদ আলি, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মোঃ হিরা মিয়া, রসুলপুর মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য সাজন মিয়া,মাদ্রাসা পরিচালনা কমিটির সাবেক শিক্ষানুরাগী সদস্য ও তরুণ সমাজসেবক যুবনেতা আবুল হাশিম ডালিম, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য হাজী ফজলুর রহমান ফজলু, মাদ্রাসা পরিচালনা কমিটির অভিভাবক সদস্য আনসার মিয়া, আমজদ খান, মাদ্রাসা পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য সাব্বির আহমদ, এলাইছ মিয়া, আলতাব খান, সাদিল মিয়া, সুলতান আহমদ, ইলাল মিয়ার তত্ত্বাবধানে রসুলপুর মাদ্রাসা প্রাঙ্গণে করোনাদুর্গত মানুষের মাঝে এসব খাদ‌্য সামগ্রী বিতরণী কার্যক্রম শুরু করা হয়। পরে রসুলপুর উত্তর রসুলপুর গ্রামের স্বেচ্ছাসেবকদের দায়িত্বে প্রত্যেক পরিবারের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। খাদ্য সামগ্রী বিতরণ কালে রসুলপুর গ্রামবাসীর পক্ষ থেকে রসুলপুর গ্রামের যুক্তরাজ্যে অবস্থানরত সকল প্রবাসীদের প্রতি কৃতজ্ঞা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com