1. forarup@gmail.com : jagannthpur25 :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন

জগন্নাথপুরে রিচমুন’র প্রতিষ্ঠাবার্ষিকীতে ‘আনন্দ উৎসব’

  • Update Time : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০
  • ৬১৬ Time View

স্টাফ রিপোর্টার::

জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর পৌরশহরের জগন্নাথপুর টিএনটি রোডস্থ ব্যবসা প্রতিষ্ঠা রিচমুন অভিজাত কনফেকশনারি এন্ড ফাস্টফুড এর ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানের পক্ষ থেকে ‘আনন্দ উৎসব’ নামে অনুষ্ঠানের আয়েজন করা হয়। সকাল ১১টার দিকে অনুষ্ঠানের প্রধান অতিথি  সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি  সিদ্দিক আহমেদ আনুষ্ঠানিকভাবে কেক কেটে উৎসবের উদ্বোধন করেন। এসময় বিশেষ বিশেষ হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভুঁইয়া। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুঁইয়া, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন, পৌরসভার প্যানেল মেয়র- ২ যুবলীগ নেতা সোহেল আহমদ, ব্যবসায়ী শফিকুর রহমান লিলু, কদ্দুস মিয়া, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, ছাত্রলীগ নেতা মিটন দেবসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com