1. forarup@gmail.com : jagannthpur25 :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

জগন্নাথপুরে সংঘর্ষের প্রস্তুতিকালে আটক ৫, দেশীয় অস্ত্র জব্দ

  • Update Time : সোমবার, ৩১ আগস্ট, ২০২০
  • ১২৪৭ Time View
 স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নে বড় মোহাম্মদপুর গ্রামে সংঘর্ষে প্রস্তুতিকালে পুলিশ ৫ জন কে আটক করেছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান দেশীয় অস্ত্র।
আজ সোমবার (৩১ আগষ্ট) আটককৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বড় মোহাম্মদপুর গ্রামের ছইল মিয়া ও হাবিবুর রহমান হবির পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে পূর্ব বিরোধ চলছে। সম্প্রতিকালে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটেছে। পূর্ব বিরোধের জেরে গতকাল রোববার  সন্ধ্যার পর থেকে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রে সস্ত্র নিয়ে সংঘর্ষের
প্রস্তুতি চলছিল। পুলিশ খবর পেয়ে রাত ১০টার দিকে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে এনে উভয় পক্ষের ৫ জন কে আটক করে।
আটককৃতরা হলেন হাবিবুর রহমান হবি, বেলাল উদ্দিন, ছইল মিয়া, নাহিন মিয়া ও আব্দুল হাই।
জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজিব আহমদ বলেন, পূর্ব বিরোধ কে কেন্দ্রে করে দুপক্ষের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। আমরা তাৎক্ষনিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনত সক্ষম হই। এ ঘটনায় বিপুল পরিবার দেশীয় অস্ত্রসহ উভয় পক্ষের ৫জন কে আটক করা হয়েছে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com