প্রেস বিজ্ঞপ্তি
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. নুরুজ্জামানের উদ্যোগে বিনামূল্যে খৎনা ক্যাম্প সম্পন্ন হয়েছে।
গতকাল শুক্রবার (১ আগষ্ট) রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের সাবেক মেম্বার মরহুম তহুর উদ্দিনের বাড়িতে দিনব্যাপী এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
সেচ্ছা খৎনা কার্যক্রম কোয়ান্টাম ফাউন্ডেশন সিলেট সেন্টারের সহযোগিতায় দরিদ্র পরিবারের ২৩ শিশুকে বিনামূল্যে খৎনাসহ ওষুধ ও লুঙ্গি বিতরণ করা হয়।
গন্ধর্বপুর গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মিজানুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তিনি (নুরুজ্জামান) এলাকার গরীব দুঃখি মানুষের পাশে থেকে তাঁদের জন্য কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে বিনামূল্যে চক্ষু সেবা ক্যাম্পের মাধ্যমে রানীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র লোকদের চিকিৎসা দেওয়া হয়েছে। আজকে খৎনা ক্যাম্পের মাধ্যমে যেসকল শিশুদের সেবা দেওয়া হয়েছে। তারা সবাই দরিদ্র পরিবারের। মহতি এ কাজে ওই সব পরিবারের লোকজনের বেশ উপহার হয়েছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক মো. নুরুজ্জামান জগন্নাথপুর টুয়েন্টিফোর-কে বলেন, আমার বাবা এলাকার মানুষের ভালোবাসায় বারবার মেম্বার নির্বাচিত হয়েছেন। তিনি গরীব দুঃখিদের ভালোবাসতেন; তাঁদের জন্য কাজ করতেন। আমি আমার বাবার আদর্শকে বুকে ধারণ করে রানীগঞ্জবাসীর জন্য কাজ করতে চাই। সুখেদুঃখে তাঁদের পাশে থাকতে চাই। সে জন্য আমি সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।