1. forarup@gmail.com : jagannthpur25 :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

জগন্নাথপুরে সরকারী খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ

  • Update Time : শুক্রবার, ১ মার্চ, ২০১৯
  • ২৩৩ Time View

স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরে সরকারী খালে অবৈধভাবে নির্মিত স্থাপনা উচ্ছেদ করেছে স্থানীয় প্রশাসন।
আজ শুক্রবার দুপুরে জগন্নাথপুর উপজেলা সরকারী কমিশনার (ভূমি) অফিসের লোকজন অভিযান চালিয়ে ওই স্থাপনা উচ্ছেদ করে।

স্থানীয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যলয় সুত্র জানায়, জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকায় জগন্নাথপুর-চিলাউড়া সড়কের পাশের সরকারি খালে সরকারী অনুমতি না দিয়ে অবৈধভাবে ইকড়ছই মির্জাবাড়ির বাসিন্দা মির্জা সাব্বির আহমদ টিন সেটের স্থাপনা গত বৃহস্পতিবার নির্মাণ করেন। এখবর পেয়ে গতকাল ভূমি অফিসের লোকজন অভিযান চালিয়ে স্থাপনা উচ্ছেদ করে।

এ বিষয়ে জানতে জগন্নাথপুর উপজেলা নির্বাহী ও এসিল্যান্ডের (চ.দা) দায়িত্বথাকা মাহফুজুল আলম জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বেআইনিভাবে সরকারী খালে স্থাপনা নির্মাণ করায় আমাদের প্রশাসনের লোকজন অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com