1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
শিরোনাম:
তীব্র শিক্ষক সংকটেও জগন্নাথপুরের সরকারি দুই স্কুলের বাজিমাত, ১২ শিক্ষার্থীর জিপিএ-৫ ১০ জন পরীক্ষা দিয়ে ১০ জনই ফেল আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং

জগন্নাথপুরে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিবস পালিত 

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৩৮ Time View

স্টাফ  রিপোর্টার -বাংলাদেশ স্কাউট জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে স্কাউট এর জনক রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল (বি,পি) এর ১৬৩তম জন্ম দিবস উপলক্ষে  আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে এক আনন্দ  শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ শেষে  উপজেলা পরিষদের  রাধারমণ দত্ত মিলনায়তনে  আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা স্কাউট কমিটির সহকারী কমিশনার শিক্ষক সাইফুল ইসলাম রিপন এর সভাপতিত্বে ও সম্পাদক ছালিক মিয়া চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জয়নাল আবেদীন। বিশেষ অতিথি বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ব্যক্তিত্ব রেজাউল করিম রিজু।

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্কাউট কমিটির সাবেক সম্পাদক এমরান আলী, উপজেলা স্কাউট কমিটির সহ  সভাপতি ধীরেন্দ্র চন্দ্র তালুকদার, সহকারী কমিশনার জেলা স্কাউট সেলিনা বেগম , সহ সম্পাদক মনিরুল ইসলাম,উপজেলা স্কাউট লিডার কাজল বনিক, উপজেলা কাব লিডার সালিক মিয়া,গ্রুপ কমিটির সভাপতি শ্যামল চন্দ্র শীল,ইউনিট লিডার জাফর আলম,রিয়াজুল হক জনি,ফেরদৌস আরা বেগম,সালেহা পারভীন, নুরুল হক,প্রনব দাস,পার্থ গোপ মাধবী দেবনাথ,শিখা রানী সরকার  প্রমুখ। আলোচনা সভা শেষে হাছান ফাতেমাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাবদল দলীয় সঙ্গীত ও ধামাইল সঙ্গীত পরিবেশিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com