1. forarup@gmail.com : jagannthpur25 :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
আত্মশুদ্ধির আলোচনা জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয়: স্কুলের চেয়ে পিছিয়ে মাদরাসা জগন্নাথপুরে গেলবারের চেয়ে এবার জিপিএ-৫ বেশি, স্কুলে ২৩, মাদরাসা ও কারিগরিতে ১টি জগন্নাথপুরে এসএসসি ও সমমানের পরীক্ষায় ফেল ১৩৬১ শিক্ষার্থী জগন্নাথপুরে পরীক্ষা না দিয়েও ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী তালিকায় নাম! এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ যুক্তরাজ্যে রেফারি সার্ভিস অ্যাওয়ার্ডে ভুষিত হলেন জগন্নাথপুরের ফটিক মিয়া  দেশে রেকর্ড ৩৬৭১ মেগাওয়াট লোডশেডিং প্রযুক্তির যুগে সময়ের অপচয় ও সচেতনতা দেশের মানুষ যাতে শান্তিতে থাকতে পারে, সেটিই প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

জগন্নাথপুরে স্কুল শিক্ষিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেওয়ার অভিযোগে লম্পট যুবক গ্রেফতার

  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৪৫৭১ Time View

স্টাফ রিপোর্টার –
সুনামগঞ্জের জগন্নাথপুরে স্কুল শিক্ষিকার অশ্লীল ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আহাদ মিয়া (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আহাদ মিয়া সিলেটের বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আবদুর রহিমের ছেলে। বালাগঞ্জের বোয়ালজুর বাজারে তার মুদির দোকান রয়েছে। পুলিশ তাঁর কাছ থেকে মুঠোফোন উদ্ধার ও আলামত জব্দ করেছে।
জগন্নাথপুর থানা পুলিশ জানায়, মুঠোফোনে জগন্নাথপুর উপজেলার এক শিক্ষিকার সাথে বালাগঞ্জ থানার কাজিরগাঁও গ্রামের আহাদ মিয়া প্রেমের সম্পর্ক গড়ে তুলে । দীর্ঘদিন ধরে চলে আসা প্রেমের সম্পর্কের সুবাদে শিক্ষিকা কে বিয়ের প্রলোভন দেখায়। এক পর্যায়ে শারিরীক সম্পর্ক গড়ে তুলে। শিক্ষিকা মেয়েটি বিয়ের জন্য চাপ দিলে আহাদ মিয়া নানা টালবাহানা শুরু করে। এনিয়ে তাদের মধ্যে বিরোধ দেখা দিলে আহাদ মিয়া শিক্ষিকার নামে বেনামে ফেইক আইডি খুলে অশ্লীল ভিডিও মুঠোফোনের মাধ্যমে ইন্টারনেটে ছেড়ে দেয়। এ ঘটনায় শিক্ষিকা বাদী হয়ে ৮ জুন জগন্নাথপুর থানায় পর্নোগ্রাফিক আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর আহাদ মিয়া কে নিজ বাড়ি থেকে পুলিশ গ্রেফতার করে। আজ মঙ্গলবার গ্রেফতারকৃত আহাদ মিয়া কে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস,আই) অনুজ কুমার দাশ জানান, মেয়েটি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। মুঠোফোনে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রলোভনে তার সাথে প্রতারণা করা হয়েছে। আমরা ছেলেটির কাছ থেকে মুঠোফোন উদ্ধার করে আলমত জব্দ করেছি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর
জগন্নাথপুর টুয়েন্টিফোর কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৬
Design & Developed By ThemesBazar.Com